• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

দেশের রিজার্ভ শূন্যের কোটায় চারিদিকে মানুষের মধ্যে হাহাকার-বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার খোকন/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৭৯ পঠিত
আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ইফতার এবং আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় উপজেলার হালিমাদীঘির পাড় হার্টল্যান্ড কমিনিউটি সেন্টারে পৌরসভা বিএনপির আহবায়ক শামসুল আরেফিন শামীমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহসানুল হক মাসুদ ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আনিছ আহমেদ হানিফের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি ও নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সোনাইমুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, উপজেলা বিএনপি সদস্য সচিব শাহজাহান রানা।
আরো বক্তব্য রাখেন যুগ্ন-আহবায়ক লিয়াকত আলী ভুট্টো,শাজাহান খান সাজু, মিজানুর রহমান, পৌরসভা বিএনপি যুগ্ম-আহবায়ক এডভোকেট দেলোয়ার হোসেন স্বপন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুলতান বাবার, যুগ্ম আহবায়ক সাইফুল আজম জগলু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন লন্টু, পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ মিলন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য শাহাদাত হোসেন মুরাদ, আলীয়া মাদ্রাসা শাখা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ খন্দকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন বলেন বর্তমান অবৈধ সরকার গায়ের জোরে চর দখলের মত দেশ চালাচ্ছে। তাই দেশে আজ গণতন্ত্র, আইনের শাসন নাই। মানবাধিকার লংঘন দেশের বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে। কয়েকদিন আগে দেশের সর্বোচ্চ আদালত অঙ্গনে সুপ্রিম কোর্ট বারে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল প্যানেল পূর্ণ জয়লাভ করেতে দেখে সরকারি দল জালিয়াতি করে তিনদিন পরে কার কারসাজি করে তাদের মনগড়া ফলাফল ঘোষণা করে কারসাজির ফলাফল আমরা প্রত্যাখ্যান করেছি। আপনারা সহ সারাদেশবাসি পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে দেখেছেন।
খোকন আরো বলেন স্বৈরাচারী সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে চারিদিকে লুটপাটের মহা উৎসব চালাচ্ছে। দেশের রিজার্ভ শূন্যের কোটায় চারিদিকে মানুষের মধ্যে হাহাকার দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। আমরা চাই সরকার স্বেচ্ছায় পদত্যাগ করে বিদায় নিলে ভালো না হয় জনগণের আন্দোলনের মাধ্যমে অচিরে সরকার বিদাই নিতে বাধ্য করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ