• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অস্ত্র-গুলি ও জাল নোটসহ ১ জন অস্ত্র ব্যবসায়ী, গ্রেফতার পটুয়াখালীতে

রিপোর্টার: / ৪৬৯ পঠিত
আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২০

মোঃ জুলহাস মিয়া, জেলা প্রতিনিধিঃ 
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশালের একটি আভিযানিক দল গত ২৪ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ তারিখ বিকালে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন ৮নং বকুলবাড়িয়া ইউনিয়নের সৈয়দকাঠি গ্রামে অভিযান চালিয়ে (১) মোঃ শাহিন মাতুব্বর(৩২), পিতাঃ নুরুল আলম মাতুব্বর@লাল মিয়া, সাংঃ সৈয়দকাঠী ৬নং ওয়ার্ড, থানাঃ গলাচিপা, জেলাঃ পটুয়াখালী’কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে অস্ত্র-গুলি ও জাল টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ শাহিন মাতুব্বর(৩২) এর নিকট থেকে (১) ০১ টি ওয়ান শুটার গান, (২) ০৩ রাউন্ড কাতুর্জ এবং (৩) ০৩ (তিন) টি ৫০০ টাকা (৫০০ী৩ = ১৫০০ টাকা) জালনোট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী একজন অস্ত্র ও জাল টাকার ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সত্যতা স্বীকার করে। উক্ত ঘটনায় র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় অস্ত্র ও স্পেশাল পাওয়ার এ্যাক্ট আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ