• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি বিশ্বসেরা বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল ইনার সার্কুলার রিং রোড দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের অর্থনীতি ২০৩০ সালে শীর্ষ ৩০-এ যেতে পারে: ইইউ বয়স্কদের বিমান ভ্রমণ সহজ করতে হামাদ ও ‘ইসান’র যৌথ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে দুর্গাপূজার টানা দীর্ঘ ছুটি

বিএনপির ইফতার মাহফিল ও কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০৪ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, “আজকে বিএনপি নয়, পুরো দেশ সংকটের মধ্যে রয়েছে। এই সংকট সমাধানে আওয়ামীলীগকে উৎখাত করা ছাড়া কোন বিকল্প নেই।” বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি আরও বলেন, ‘বিএনপি কখনো নিজেদের জন্য আন্দোলন করে না। দেশের জন্য, দেশের স্বার্থে, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য আন্দোলন করেছে এবং করছে। আজকে মানুষ শান্তিতে নেই। কিন্তু আওয়ামীলীগ নেতারা বলেন, দেশের মানুষ নাকি শান্তিতে রয়েছে।’

এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম আরো বলেন, শত বাধা হয়রানির পরেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছে। যে পর্যন্ত ভারতীয় তাবেদার শেখ হাসিনা সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাতে না পারব, উৎক্ষাত করতে না পারবো সে পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলবে। তবে এই আন্দোলনে দলের মধ্যে ঐক্য থাকতে হবে। দলের ঐক্যের কোন বিকল্প নাই। আর তাই ক্ষমতা ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলামসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ