• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৪ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৯০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

জিহাদুল ইসলাম রাফি, তজুমদ্দিন প্রতিনিধি ।।

ভোলার তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে এই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আনিছুর রহমান, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, জেলা পরিষদ সদস্য ঈসতিয়াক হাসান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মুরাদ, সাবেক প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন, সম্পাদক সাদির হোসেন রাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা দৃষ্টিনন্দন ২৫টি স্টল নিয়ে প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। স্টল গুলোতে ছিল উন্নতজাতের গাভী, ছাগল, ভেড়া , কবুতর, হাঁস-মুরগি, সহ বিভিন্ন প্রজাতীর প্রাণী।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ