• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি বিশ্বসেরা বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল ইনার সার্কুলার রিং রোড দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের অর্থনীতি ২০৩০ সালে শীর্ষ ৩০-এ যেতে পারে: ইইউ

ভোলার লালমোহনে বিএনপি-জামায়াতের শান্তি সমাবেশ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

ভোলার লালমোহন উপজেলায় আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়ে বিজয়ের ধারা অব্যাহত রাখতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(৬ আগষ্ট) মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি এবং জামায়াতের উদ্যোগে পৌর শহরের চৌরাস্তার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব জুলুম, নির্যাতন, চাঁদাবাজী এবং জবরদখল হয়েছে তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। এ জন্য সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আমাদের সংগ্রাম ছিল মুক্তির ও স্বৈরাচার নিপাতের। আমরা এখন তা পেয়েছি। নতুন এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা নিহত হয়েছেন আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি।

সমাবেশে লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব সফিকুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিনুল ইসলাম কবীর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো.শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ আব্দুল হক, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ রুহুল আমিন এবং প্রচার সম্পাদক মাওলানা আজিম উদ্দিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. জসিম উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ