• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জানা নেই কারও কোন কোন পণ্যে চীনের শুল্কমুক্ত সুবিধা।

রিপোর্টার: / ৪৪৭ পঠিত
আপডেট: রবিবার, ২ আগস্ট, ২০২০

অর্থনীতি ডেস্ক বৈশ্বিক করোনাভাইরাস (কোভিড- ১৯) মহামারিতে রফতানি পণ্যের বাজার যখন সংকুচিত হয়ে আসছিল ঠিক তখন চীনের বাজারে আরও পাঁচ হাজার ১৬১টি পণ্যে ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। গত ১৬ জুন মোট আট হাজার ২৫৬টি পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ার ঘোষণা দেয় চীন সরকার। গত ১ জুলাই থেকে এ সুবিধা কার্যকরও হয়েছে।

চীনের দেয়া এমন সুবিধা কাজে লাগাতে পারলে বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের জন্য নতুন দুয়ার উন্মোচিত হবে, পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক ভিত আরও মজবুত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কিন্তু চীনের দেয়া সুবিধা কার্যকরের এক মাস সময় পার হলেও নতুন করে কোন কোন পণ্যের ওপর এ সুবিধা দেয়া হয়েছে তা সরকার, অর্থনৈতিক বিশ্লেষক বা ব্যবসায়ীরা কেউ জানেন না। অর্থাৎ এখন পর্যন্ত এসব পণ্যের একটি পূর্ণাঙ্গ তালিকাও কারও হাতে পৌঁছেনি। ফলে বাংলাদেশ কোন ধরনের পণ্যে চীনের প্রদত্ত সুবিধা ভোগ করবে— সেটা কারও জানা নেই। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, গত ২৪ জুন বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ ও বিকেএমইএ-কে এ সংক্রান্ত একটি চিঠি দেয়। চিঠিটি রফতানি উন্নয়ন ব্যুরোতেও পাঠানো হয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ