• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি বিশ্বসেরা বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল ইনার সার্কুলার রিং রোড দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের অর্থনীতি ২০৩০ সালে শীর্ষ ৩০-এ যেতে পারে: ইইউ

দ্রুত জাতীয় নির্বাচনের আহ্বান তারেকের /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৮৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

অতি দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৭ আগস্ট) বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

এ সময় চলামনা পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিতেও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আপনারা আপনাদের প্রতিবেশী, তারা যে ধর্মেরই হোক না কেন, তাদের নিরাপত্তায় ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন।

তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে গণহত্যাকারী শেখ হাসিনা পুলিশকে ব্যবহার করেছে। পুলিশ জনগণের শত্রু নয়, পুলিশের একটি গোষ্ঠী সংস্থাটির মনোবল ভেঙে দিতে কাজ করছে। দেশের প্রতিটি মানুষ যে বিশ্বাসের হোক তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সকলের। দেশকে আমলা নির্ভর ও বৈদেশিক ঋণ নির্ভর থেকে মুক্ত করতে হবে।

তারেক রহমান বলেন, স্বৈরাচার মুক্ত দেশ প্রথম ধাপ অর্জিত হয়েছে, এখন বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।

এর আগে, বেলা ২টা ৪০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির পূর্ব নির্ধারতি সামবেশ শুরু হয়।

সমাবেশে বিএনপির মিজা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। এই সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ