• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

আমতলী পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৯২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

এস এম নাসির মাহমুদ।। 

আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানকে অপসারণের দুই দিন পর বৃহস্পতিবার বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাশ পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ও কাউন্সিলর বৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
জানাগেছে, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রনালয় সারা দেশের ন্যায় আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানকে অপসারণ করে দেয়। পরে বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাশকে পৌরসভার প্রশাসকের দায়িত্ব দেয় সরকার। বৃহস্পতিবার তিনি আমতলী পৌরসভা কার্যালয়ে দায়িত্বভার গ্রহন করেছেন। এ সময় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, কাউন্সিলর নজরুল ইসলাম, আবুল বাশার রুমি, মুছা মোল্লা, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, পৌর নির্বাহী কর্মকতা রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মজিবুল হায়দার, হিসাব রক্ষণ কর্মকর্তা নাশির মাহমুদ, কর নির্ধারক সিদ্দিকুর রহমান স্বপনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমতলী পৌরসভা প্রশাসক শুভ্রা দাশ বলেন, পৌর নাগরিকদের সকল সেবা নিশ্চিত করতে সরকার আমাকে দায়িত্ব দিয়েছেন। তা যথাযথ ভাবে পালন করাই আমার মুল কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ