• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদালতে জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি বিশ্বসেরা বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল ইনার সার্কুলার রিং রোড দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে তারেক রহমানের অভিনন্দন/ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৫ পঠিত
আপডেট: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৪ (: রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের গৌরবময় সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে হৃদয় নিংড়ানো অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ গণমাধ্যমে পাঠানো অভিনন্দন বার্তায় তিনি বলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের দামাল ছেলেরা সারাবিশ্বে বাংলাদেশের জন্য যে ঈর্ষণীয় সম্মান বয়ে আনছে তাতে আমি অভিভূত ও গৌরবান্বিত। তিনি বলেন, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারানোর কৃতিত্বে বাংলাদেশ ক্রিকেট দলের সুদৃড় মনোবল ও ক্রীড়া নৈপূণ্য আরও একধাপ এগিয়ে গেল। অদূর ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বি দলগুলোকে হারিয়ে দেশের মুখকে আরও উজ্জল করতে সক্ষম হবে বলে তিনি  দৃঢ়ভাবে বিশ্বাস প্রকাশ করেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান এবং বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ