• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার লালন মাজারে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতে আইনজীবীদের হাতাহাতি আদালতে জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমোহনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২১০ পঠিত
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি।। 

ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সন্ধ্যায় উপজেলা, পৌরসভা এবং অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মুফতি মাওলানা সানাউল্যাহ।
লালমোহন পৌর বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্যাহ হাওলাদার, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজান হাওলাদারসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ