• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার লালন মাজারে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতে আইনজীবীদের হাতাহাতি আদালতে জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলীর হত্যাকারীদের গ্রেফতার দাবি বিএনপি মহাসচিবের,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৪২ পঠিত
আপডেট: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ () : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলীর হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রাতে এক বিবৃতিতে তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও তার সহধর্মিনীসহ নেতৃবৃন্দের ওপর হামলাকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
হিংস্র সন্ত্রাসীদের কর্তৃক এ ধরণের পৈশাচিক ও কাপুরুষোচিত রক্তাক্ত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাতারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। অবৈধ আওয়ামী শাসনামলে এই সন্ত্রাসীরা অনেক কালো টাকা উপার্জন করেছে, সেই কালো টাকা তারা এখন সন্ত্রাসী কর্মকান্ডে কাজে লাগাচ্ছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আর জন্যই বিএনপি এবং অন্যান্য সমমনা গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীসহ জনগণের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে খুন ও তাদেরকে গুরুতর জখম করা হচ্ছে।
তিনি বলেন, আজ গোপালগঞ্জে দুস্কৃতিকারিরা এস এম জিলানীর গাড়ীবহরে বর্বরোচিত হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শওকত আলী দিদারকে খুন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করার ঘটনা একটি গভীর দেশী-বিদেশী চক্রান্তের বহি:প্রকাশ। এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার কোন বিকল্প নেই।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা হাসিল করতে না পারে সেজন্য ছাত্র-জনতাসহ সকল গণতন্ত্রমনা মানুষকে অশুভ শক্তির বিরুদ্ধে এখনও ঐক্যবদ্ধ প্রতিরোধ চালিয়ে যেতে হবে। আর তাহলেই দেশ থেকে ষড়যন্ত্রকারী ও দুস্কৃতিকারিদের মূলোৎপাটনসহ দেশের মানুষের জানমালের নিরাপত্তা, প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হামলার আশঙ্কায় দীর্ঘদিন গোপালগঞ্জ জেলাধীন কোটালীপাড়া থানার অন্তর্গত পাটগাতিতে নিজ গ্রামে যেতে পারেননি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। আওয়ামী স্বৈরশাহীর পতনের পর আজ টুঙ্গিপাড়া যাওয়ার পথে গোপালগঞ্জ সদর থানার গোনাপাড়া এলাকায় আওয়ামী দুস্কৃতিকারিরা এস এম জিলানীর গাড়ীবহরে বেপরোয়া হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শওকত আলী দিদারকে খুন এবং এস এম জিলানী ও তার সহধর্মিনী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রতœা ও তাদের দুই ছেলেসহ গাড়ীবহরে নৃশংস হামলা চালিয়ে অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করেছে। হামলাকারীরা নেতাকর্মীদের বহনকারী গাড়ীবহরে  হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।
এদিকে কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী গোপালগঞ্জ নিজ গ্রামে যাবার পথে আওয়ামী সন্ত্রাসীদের নির্দয় ও কাপুরুষোচিত হামলা ও হত্যার প্রতিবাদে আগামীকাল  শনিবার দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসুচী দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
এ কর্মসুচি যথাযথভাবে পালনের জন্য আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ