• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

নওগাঁর মহাদেবপুর ২৯ তম ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৪১০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সাগর কুমার সিং।।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজনে ভাষা ও সংস্কৃতি একটি জাতির আত্ম পরিচয় এই স্লোগান কে সামনে রেখে ২৯ তম ঐতিহ্যবাহী কারাম উৎসব -২০২৪ পালন উপলক্ষ্যে কারাম পূজা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বাংলার ভাদ্র মাসের পূর্ণমা তিথিতে প্রথম দিন ১৭ সেপ্টেম্বর-২০২৪ মঙ্গলবার রাত্রিকালিন কারাম পুজা দেওয়ারপুর আদিবাসী পল্লীতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন ১৮ সেপ্টেম্বর-২০২৪ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেওয়ানপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা র্তির্কী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান এর সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেবব্রম, কোষাধক্ষ্য মার্টিন মুরমু, ইনিশিয়েটিভ ফর সোশ্যাল চেঞ্জ( আইএসসি) নিবার্হী পরিচালক অনিক আসাদ, সাংস্কৃতিক কর্মী দীনবন্ধু দাস, জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল প্রমূখ্য।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী।

উপস্থিত ছিলেন হাতুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মোঃ এনামুল হক, ইনিশিয়েটিভ ফর সোশ্যাল চেঞ্জ( আইএসসি) ডিরেক্টর ফাইন্যান্স আবুল হাসনাত, লেখক আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নকুল পাহান, কেন্দ্রীয় সদস্য অজিত কুমার মুন্ডা, দিলীপ পাহান, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি দিলিপ পাহান, সাধারণ সম্পাদক যোগেশ পাহান, পোরশা উপজেলা সাধারণ সম্পাদক আইচান পাহান, পত্নীতলা উপজেলার সাধারণ সম্পাদক পরেশ টুডু, আদিবাসী যুব পরিষদের নওগাঁ জেলা সাংগঠনিক সম্পাদক তিতাস মার্ডি, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা সভাপতি মিঠুন পাহান,নওগাঁ জেলা ও বিভিন্ন উপজেলার আদিবাসী নারী পরিষদ, আদিবাসী যুব পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ