• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার লালন মাজারে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতে আইনজীবীদের হাতাহাতি আদালতে জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

তারেক রহমান মানহানির মামলায় খালাস পেলেন,,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬২ পঠিত
আপডেট: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এ আদেশ দেন।

বিয়ষটি নিশ্চিত করেছেন তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম।

তিনি বলেন, ভুয়া অভিযোগে এক ছাত্রলীগ নেতা মামলাটি করেছিলেন। এটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার ছাপা হয়। ওই সাক্ষাৎকারকে কেন্দ্র করে মানহানির অভিযোগ এনে বিএনপির তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন। হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-৪ এর আদালতে তিনি মামলাটি দায়ের করেন। তুহিন বানিয়াচং উপজেলার তোপখানা মহল্লার আবুল কাশেম খানের ছেলে। মামলাটি দীর্ঘ ১০ বছর ধরে আইনি মোকাবিলা করেন বিএনপির আইনজীবীরা।

অবশেষ দীর্ঘ ১০ বছর পর বৃহস্পতিবার আদালতের বিচারক মামলার রায়ে তারেক রহমানকে খালাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ