• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

প্রথম বারের মতো কুয়াকাটায় জামায়াতের কর্মী সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৯৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ার কুয়াকাটায় দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে প্রথম বারের মত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।আগামীকাল বুধবার ২৫ সেপ্টেম্বর বিকাল ৩ টায় জামায়াতের কুয়াকাটা জোনের উদ্যোগে কুয়াকাটা পর্যটন ইউথ ইন চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে পোস্টারিং করাসহ দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার কুয়াকাটা জোনের জামায়াতের পক্ষ থেকে কুয়াকাটার আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহম্মদ শাহ আলম, নায়েবে আমির অধ্যক্ষ আব্দুস সালাম খান, অ্যাড. নাজমুল আহসান, সেক্রেটারি অধ্যাপক এ.বি.এম সাইফুল্লাহ, কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইউম।
এবিষয় আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান বলেন, ‘বিগত ফ্যাসিবাদ সরকার আমাদের প্রকাশ্যে কোনো ধরনের মিছিল-মিটিং করতে দেয়নি। তাই আমরা এই প্রথমবারের মতো প্রকাশ্যে কর্মী সম্মেলন করতে যাচ্ছি। ইতোমধ্যে আমাদের সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি সম্মেলনটি সফল ও সার্থক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ