• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

দায়িত্ব পালনকালে সেনা কর্মকর্তার মৃত্যুতে তারেক রহমানের শোক,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০২ পঠিত
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ () : কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে দুস্কৃতিকারিদের ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জন নিহত হওয়ার ঘটনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে তিনি দুস্কৃতিকারিদের দ্বারা সংঘটিত এই বর্বরোচিত হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেন। বিবৃতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছে। ষড়যন্ত্রকারী দুস্কৃতিকারিরা অন্তর্র্বতীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। গতরাতে দায়িত্ব পালনকালে দুস্কৃতিকারিদের কতৃর্ক পৈশাচিক কায়দায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জনকে নির্মমভাবে হত্যা তারই ধারাবাহিকতা।’
তিনি বলেন, ‘সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুস্কৃতিকারিরা তাদের অবস্থান জানান দিলো। এসব দুস্কৃতিকারিদের কঠোর হস্তে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে। ষড়যন্ত্রকারীরা ওঁত পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। আর সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুস্কৃতিকারিদের দমনে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবৃতিতে মো. তানজিম সারোয়ার নির্জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
দুস্কৃতিকারিদের দ্বারা সংঘটিত এই বর্বরোচিত হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতিতে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি  মো. তানজিম সারোয়ার নির্জনকে হত্যাকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সাথে তিনি শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গতরাতে কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে দুস্কৃতিকারিদের ছুরিকাঘাতে সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জন নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ