• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

তিন সেঞ্চুরিতে পাহাড় গড়ে ইনিংস ঘোষণা শ্রীলঙ্কার,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭৮ পঠিত
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

গল টেস্টে নিউজিল্যান্ডের সামনে রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ৫ উইকেটে ৬০২ রান করে ইনিংস ঘোষণা করেন স্বাগতিক দলের অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ইনিংস ঘোষণার সময় উইকেটে ছিলেন দুই সেঞ্চুরিয়ান। কামিন্দু মেন্ডিস ১৮২ রানে আর কুশল মেন্ডিস অপরাজিত ছিলেন ১০৬ রানে। জবাব দিতে নেমে মাত্র ২২ রান তুলতেই ২ উইকেট হারিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। শুক্রবার তৃতীয় সেশনে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের বাকি সময়ে ১৪ ওভার ব্যাট করে ২২ রান তুলতেই ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে ৬৩ রানের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচেও আধিপত্য চলছে স্বাগতিকদের। টস জিতে ব্যাট করতে নেমে কিউই বোলারদের হতাশ করে একের পর এক সেঞ্চুরি তুলে নেন লঙ্কান ব্যাটাররা। ম্যাথুস ১২ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও সেঞ্চুরি তুলে নেন কামিন্দু। শুধু তাই নয়, তার সামনে সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও হাঁকানোর। তবে ইনিংস ঘোষণা করায় ১৮২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয় তাকে। ২৫০ বল মোকাবিলায় ১৬ চার ও ৪ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। এদিন ১৪৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় ১০৬ রানের অপরাজিত ইনিংস উপহার দেন কুশল মেন্ডিস। আগের দিন ১১৬ রান করেছিলেন দিনেশ চান্দিমাল। তাতে প্রথম ইনিংসে বিশাল পুঁজি পায় লঙ্কানরা। নিউজিল্যান্ডের জাত বোলারদের ব্যর্থতার দিনে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল গ্লেন ফিলিপস। শ্রীলঙ্কার ইনিংস ঘোষণার পর দ্বিতীয় দিনে ১৪ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল টম ব্লান্ডেলের দল। লঙ্কান বোলারদের তোপে দিনের শেষ ৮৪টি বলও নিরাপদে পার করতে পারেননি তারা। ৫ বলে ২ রান করে অসিথা ফার্নান্দোর বলে নিসাঙ্কাকে ক্যাচ দিয়ে ফেরেন টম ল্যাথাম। ২১ বলে ৯ রান করে প্রভাত জয়াসুরিয়ার শিকার ডেভন কনওয়ে। ৪২ বলে ৬ রান করে কেন উইলিয়ামসন আর ১৬ বলে ০ রানে অপরাজিত আছেন অ্যাজাজ প্যাটেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ