• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

নওগাঁর আত্রাইয়ে বাড়ির চারপাশে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০৭ পঠিত
আপডেট: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ-

নওগাঁর আত্রাইয়ে বাড়ির চার পাশে পাট শলার বোঝা বেঁধে আগুন দিয়ে একটি পরিবারের সকল সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩রা অক্টোবর ) দিবাগত রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চৌড়বাড়ি গ্রামে শাহাজাহান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ভূক্ত ভোগীরা জানিয়েছেন আগুন দেওয়ার আগে বাড়ির দরজার বাইর থেকে ছিটকানি লাগিয়ে দেয় দূবৃর্ত্তরা । এতে প্রায় অর্ধলাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বাড়ির মালিক ভূক্তভোগী শাহাজাহান আলীর বলেন, বুধবার দিবাগত রাতে খাবার খেয়ে পরিবারের সকল সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দূবৃর্ত্তরা বাড়ির চার পাশে টিনের চালার সাথে কবুতরের টনং বাঁধা, ঘরের টিনের চালের ৮/৯টি স্থানে পাঠশলার বোঝা ঝুলিয়ে আগুন লাগিয়ে দেয়। এর আগে তারা বাড়ির মেইন দরজা সহ বাড়ির অন্যান্য দরজার বাহির থেকে ছিটকানি আটকিয়ে দেয়। আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যরা বাড়ির ভিতর থেকে চিৎকার শুরু করলে প্রতিবেশিরা এসে দরজার ছিটকানি থুলে দেন। এ সময় প্রতিবেশিদের সহযোগিতায় আগুন নেভানো হয়।এতে রান্নারঘর সহ প্রায় অর্ধলাখ টাকার আসবাবপত্র পড়ে গেছে। দূবৃত্তরা তাদের সপরিবারে হত্যা করতে পরিকল্পিত ভাবে আগুন দিয়েছে বলে অভিযোগ তাঁর। প্রতিবেশীদের সাথে জমি জমা নিয়ে দিঘ দিন থেকে বিরোধ চলছে বলে জানিয়েছেন ভূক্তভোগী শাহাজাহান আলী ও তার পরিবারের সদস্য গন। এ ছাড়া আর কারো সাথে তাদের বিরোধ নেই। পূর্বশত্রুতার জের ধরে এমন ঘটননা ঘটতে পারে। ঘটনার সাথে যাহারা জড়িত থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এবিষয়ে আত্রাই থানার অফিসার ইনচাজ (ওসি) সাহাবুদ্দিন বলেন,খরব পেয়ে রাতেই ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সন্ধ্যায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ