• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকারেই সংস্কার, উন্নয়ন সহযোগীদের সহায়তার আশ্বাস কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের তাগিদ রাষ্ট্রপতির, গুরুত্ব সংরক্ষণ ও গবেষণায় কালিগঞ্জের মথুরেশপুর জামায়াতের অফিস উদ্বোধন বিমান বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ দেশের চার অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা তিন সিটির উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী জেট ফুয়েলের দাম বৃদ্ধি: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বাড়তি শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির ঘোষণা

ডিএনসিসি মেয়রের শ্রদ্ধাঞ্জলি আইভী রহমানের কবরে।

রিপোর্টার: / ৪০১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।সোমবার দুপুরে ডিএনসিসি মেয়র আইভি রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে দোয়া ও মোনাজাত করেন।এ সময় অন্যদের মধ্যে নাজমুল হাসান পাপন, ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান উপস্থিত ছিলেন।২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব এক শান্তিপূর্ণ সমাবেশে ঘাতকের দল বর্বরোচিত গ্রেনেড হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এ হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বিশিষ্ট নারী নেত্রীবেগম আইভি রহমান গুরুতরভাবে আহত হন। ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তার রুহের মাগফেরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ