• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাজীপুরে বিআরটিসি বাস কাউন্টার, বরিশালসহ বিভিন্ন রুটে নিয়মিত যাত্রী পরিবহন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন

কলাপাড়ায় বিএনপির বিরুদ্ধে দখল,চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে দখল ও ১৪ কোটি টাকা চাঁদাবাজি করে ফান্ড গঠনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান হাওলাদার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে করেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগে বলেন, ৫ আগষ্টের পর কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের রুম দখল থেকে কলাপাড়া চৌরাস্তা মাছ বাজার, ¯øুইস গেট, স্কুল, কলেজ, মাদরাসা, ইউনিয়ন পরিষদ পর্যন্ত দখল হয়ে গেছে। এছাড়া চাঁদাবাজি হচ্ছে প্রতিটি এলাকায়। মিথ্যা মামলায় আমাদের দলের নেতাকর্মীদের জড়ানো হচ্ছে। এভাবে গত তিন মাসে ১৪ কোটি টাকার বেশি চাঁদা আদায় করে ফান্ড গঠন করা হয়েছে। নীলগঞ্জের ১৩ ¯øুইসসহ উপজেলার চাকামইয়া কাঠালপাড়া ¯øুইস, টিয়াখালী’র ৬টি¯øুইস, বালিয়াতলী ১২টি¯øুইস, ধানখালীর ১টি ¯øুইস চম্পাপুর ১টি ¯øুইস, ও মহিপুর ৬ টি ¯øুইস থেকে ১১ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার টাকা চাঁদাবাজি করেছে বলে জানান। তিনি আরো বলেন কলাপাড়া ফেরি ঘাটে সড়ক ও জনপদের জায়গা দখল করে প্রায় ২ হাজার বর্গফুটের বহুতল ভবনের কাজ চলছে। কলাপাড়ায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে এসব অভিযোগ করেন। তিনি এ চাঁদাবাজদের বিরুদ্ধে দলীয় ও আইনী পদক্ষেপ নেয়ার দাবি করেন। একই সাথে তার ও তাদের দলের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। তিনি বলেন, ৫ আগষ্টের পর কলাপাড়ার মানুষ শান্তিতে আছে। কোন ধরনের চাঁদাবাজি, দখল বানিজ্যের ঘটনা ঘটেনি। তারা পারলে এসব ঘটনার প্রমান দাখিল করুক। যদি প্রমান দাখিল করতে পারে তাহলে দলগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্টো তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ