• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মাদারীপুর সদর থেকে।

রিপোর্টার: / ৪৭৫ পঠিত
আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২০

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদা‌রীপুর জেলা প্রতি‌নি‌ধিঃ র‌্যাবের অভিযানে মাদারীপুর সদর হতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ মাতুব্বর(৩২)কে আটক করা হয়েছে। সে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি গ্রামের মোঃ শওকত আলী মাতুব্বরের ছেলে ।সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে জানায়ায়, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে শনিবার সন্ধ্যায় মাদারীপুর জেলার সদর থানাধীন চরমুগুরিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাশেদ মাতুব্বরকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে ২৫ পিস কথিত ইয়াবা এবং মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ও ০২টি সীমকার্ড উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার সদর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য, ক্রয়-বিক্রয়, কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার সদর থানায়, হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ