• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
একাত্তরের ভূমিকা নিয়ে রাজ্জাকের সেই স্টেটমেন্টের গুরুত্ব তুলে ধরলেন অনলাইনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ: প্রতিকারের দাবি* ৯ দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় পাকিস্তানের কোহাতে পুলিশ সদর দপ্তরে হামলায় ঝরল ৩১ প্রাণ সৌদি আরব রক্ষায় শর্তহীন প্রতিশ্রুতি পাকিস্তানের থার্ড টার্মিনালে যাত্রীসেবা: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি মেনজিসের রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ড: আতঙ্ক ফিফার ২১১ দেশকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবি সুনামগঞ্জে তিন সন্তানসহ বাবার বিষপানের ঘটনায় চাঞ্চল্য এক দশকে দ্বিগুণ প্রবাসীদের রেমিট্যান্স, জানাল জাতিসংঘ

৯ দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয়

রিপোর্টার: / ০ পঠিত
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই মাসে সংঘটিত গণহত্যার বিচার, গণভোটের রায় কার্যকর করা এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য জোট। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি নিরসন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচির সূচনা হয়েছে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে।

রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই দীর্ঘ লং মার্চ। যাত্রার প্রাক্কালে আয়োজিত উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনিসহ জোটের শীর্ষ নেতারা সমবেত কর্মীদের সামনে আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। এছাড়া ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান এবং খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ