• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আসিফ নজরুলকে হয়রানির নিন্দা জানিয়েছে যুব অধিকার পরিষদ,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৯ পঠিত
আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৪ (): সুইজারল্যান্ডের জেনেভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এই ঘটনার প্রতিবাদে সংগঠনটি আজ শুক্রবার রাজধানীর বিজয় নগর এলাকায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

মশাল মিছিল শেষে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জেনেভা বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে হয়রানিকারী অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। জড়িতদের পাসপোর্ট বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় তারা।

এ সময় নেতৃবৃন্দ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহিদদের আকাঙ্খা পূরণে দেশ ও জনগণের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। একই সাথে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানায় তারা।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসানের সভাপতিত্বে সমাবেশে আর বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, গণঅধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

সমাবেশ পরিচালনা করেন অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ