• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সফরে সঙ্গী ৩৫ সদস্য বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন নতুন তথ্য: লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু কাতারে চাকরির নতুন বিজ্ঞপ্তি ও সতর্কতা: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু

পর্যটন কেন্দ্র, কুয়াকাটা একটি আবাসিক হোটেল থেকে বিরল প্রজাতির তক্ষকসহ এক পাচারকারী আটক।

রিপোর্টার: / ৪৪৮ পঠিত
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

মোঃ আবুল শিকদার কুয়াকাটাঃ ০৫ সেপ্টেম্বর।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী কবির হোসেনকে, গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।  শুক্রবার রাতে মহিপুর থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে, আবাসিক হোটেল পাঁচতারা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কবির হোসেন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার কালন্ডি গ্রামের আমজেদ আকনের, ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।মহিপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি মো.মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত কবির হোসেন দীর্ঘদিন ধরে এ বণ্যপ্রানী পাচারের সাথে জড়িত। কুয়াকাটার একটি সংঘবদ্ধ চক্রের কাছে এটি বিক্রির জন্য নিয়ে আসে পাঁচতারা হোটেলের B-৬নং কক্ষে অবস্থান নেয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে, তক্ষকসহ তাকে গ্রেপ্তার করে। তবে উদ্ধার করা তক্ষকটি কত টাকা দাম, বা কোথায় পাচার করার চেষ্টা করে এ  বিষয়টি তদন্ত চলছে বলে তিনি জানান।পুলিশ কর্মকর্তা আরও জানান, শনিবার দুপুরে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে, উদ্ধার করা তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মহিপুর থানায় কবির হোসেনকে প্রধান আসামী করে অজ্ঞাত ৫ জনের নামে বণ্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ