• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

একেএম কামাল উদ্দিন টগর।

নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল মনোমুগ্ধ কর গ্রাম বাংলার লাঠি খেলা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসব মুখর আনন্দ।

বুধবার (১৮ ডিসেম্বর) উপজেলার মনিয়ারী ইউনিয়নের মাড়িয়া গ্রামের মাঠে অনুষ্ঠিত হয় এ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার প্রাচীন খেলা। কালের ক্রমে হারিয়ে যাওয়া লাঠি খেলা দেখতে ভিড় করে নানা বয়সের মানুষ। গ্রামীন এ ঐতিহ্য বাহী লাঠি খেলাকে টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এমন টাই মনে করেন দর্শনার্থীরা।

বুধবার বিকাল থেকে পায়ে হেটে আবার কেউবা ভ্যান নিয়ে কিম্বা মোটর সাইকেলে মাড়িয়া গ্রামের মাঠে আসতে শুরু করেন। পশ্চিম দিগন্তে হেলে পড়তেই শুরু হয় খেলা। ঢাক ঢোল আর কাসার ঘন্টার শব্দে চার পাশে উৎসব মুখর পরিবেশ। সমাজ থেকে অন্যায় অপরাধ দুর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানান। এই অনুষ্ঠানের প্রধান পরিকল্পনাকারী ও আয়োজক স্থানীয় একটি স্বেচ্ছা সেবী সংগঠন পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক এস এম হাসান (সেন্টু) । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলাটি উপভোগ করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার।বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই ,নওগাঁ সভাপতি সাংবাদিক এ কেএম কামাল উদ্দিন টগর, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও জামায়েত ইসলাম বাংবাদেশ আত্রাই উপজেলা শাখার আমির সাংবাদিক খবিরুল ইসলাম, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, , মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ মন্ডল সহ স্থানীয় গন্যমান্য ক্রিয়ামোদি প্রেমিক গণ। বুধবার দুপুর থেকে সন্ধ্যা অবধি চলা লাঠি খেলায় উপজেলার বিভিন্ন গ্রামের চারটি লাঠিয়াল দল অংশ গ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ