• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

নওগাঁর মান্দায় মানব বন্ধনের বিরুদ্ধে ডাঃ ইকরামুল বারী টিপুর সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ তালহা জুবায়ের।। / ২৭৮ পঠিত
আপডেট: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

মোঃ তালহা জোবায়ের।।

নওগাঁ জেলার মান্দায় মানব বন্ধনের বিরুদ্ধে ডাঃ ইকরামুল বারী টিপুর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১০ জানুয়ারী দুপুরে তার নিজস্ব কার্যালয়ে ষড়যন্ত্রকারীদের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচারীদের যৌথ মানব বন্ধনের বিরুদ্ধে ডাঃ ইকরামুল বারী টিপু এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সংবাদ সম্মেলনে ডা: ইকরামুল বারী টিপু বলেন, মান্দা বিলে বিপুল পরিমাণ সরকারি খাস সম্পত্তি রয়েছে। ভূমি অফিসের মাধ্যমে ডিসিআর গ্রহণ করে অনেকে চাষাবাদ করছেন। অনেকের নামে রয়েছে কবুলিয়ত রেজিষ্ট্রি। দখলকৃত এসব সম্পত্তির অনেক ডিসিআর ও দলিল ভূয়া বলে এলাকায় বির্তক আছে। এ নিয়ে নওগাঁ আদালতে একাধিক মামলা চলছে।
তিনি আরো বলেন, এই বিলে সরকারি সম্পত্তির পাশাপশি আছে ব্যক্তি মালিকানার সম্পত্তি ও। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় ক্যাডাররা বিতর্কিত দলিল ও ডিসিআরের অজুহাতে ব্যক্তি মালিকানার সম্পত্তি ও দখল করে নেয়। ৫ আগস্টে দেশের পট পরিবর্তনের পর চলতি বোরো মৌসুমে এলাকার অসহায় লোকজন বিলে ধান চাষ করতে গেলে আওয়ামী ক্যাডার ও তাদের দোসররা বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ডা. টিপু আরও বলেন, ‘আমি রাজনীতি করি। এ কারণে অনেক ভুক্তভোগী লোকজন আমার কাছে আসলে তাদের আইনের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছি। আমার জানা মতে ভূমি অফিস ও থানা পুলিশ শান্তিপূর্ণ ভাবে বিষয়টি নিরসনের চেষ্টা করছেন। এর পরও দখলদার বাহিনী আমাকে ইন্ধনদাতা উল্লেখ করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এতে করে আমার সামাজিক ও রাজনৈতিক মান ক্ষুন্ন হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুকুল, সদস্য নুর বক্স মণ্ডল, রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন ও আব্দুল কাদের, সাবেক নারী ভাইস চেয়ারম্যান আসমা খাতুন। যুবনেতা আব্দুল মালেক, আনারুল ইসলাম ও হারুনুর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক এমদাদুল ও যুগ্ম- আহ্বায়ক নুরুল ইসলাম, শামিম হোসাইন, নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাংবাদিক তালহা জোবায়ের, ছাত্রনেতা গোল্ডেন, সাজিদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ