• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা, ডিজিটাল সেবায় জোর ইরান ইস্যুতে যুদ্ধ শঙ্কা কমতেই বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে কিছু শাখা কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি ও ধান বীজ বিতরণ কলাপাড়ায় লবণ পানিতে প্লাবিত ফসলি জমি, সুইজ গেট চালুর দাবী কৃষকদের বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা প্রকাশিত সংবাদের প্রতিবাদ,,,,, কুমিল্লা বিভাগ দাবিতে ইতিবাচক প্রধানমন্ত্রীর বার্তা, কৃষি বিশ্ববিদ্যালয়েরও আশ্বাস অর্থনীতি এখনো চাপে, পুরোপুরি ঘুরে দাঁড়াতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুন মামলার প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ

সৈয়দ আবুল হোসেন কলেজের বকেয়া বেতনের দাবিতে শিক্ষকদের প্রতিবাদ কালকিনি।

রিপোর্টার: / ৫৫৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

মোঃ রাজু আহ‌ম্মেদ, মাদারীপুর জেলা প্রতি‌নি‌ধিঃকালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের গত আট মাসের বকেয়া বেতনের দাবিতে প্রতিবাদ সভা করেছেন নন- এমপিও শিক্ষক ও কর্মচারীরা।গতকাল দুপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে তারা প্রতিবাদ সভা করেন। এ সময় নন-এমপিও শিক্ষক ও কর্মচারীরা জানান, বাংলাদেশে করোনা শুরু হওয়ার পর থেকে ৮ মাস কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের ৭২ জন শিক্ষক ও প্রায় ৩০ জন কর্মচারীরা বেতন- ভাতা পাচ্ছে না। করোনার এই মহামারী সময়ে ৮ মাস বেতন না পেয়ে তারা খুবই মানবেতর জীবন পাড় করছেন। প্রতিবাদ সভায় শিক্ষকরা, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুর সিরাজীর বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তোলেন।প্রতিবাদ সভায় কলেজের বাংলা বিভাগের প্রধান ইয়াকুব খান বলেন, শিক্ষা দান করাই হচ্ছে শিক্ষকদের কাজ। কিন্তু আজ বাধ‌্য হয়ে রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের দুর্দশার কথা জানানোর জন্য। শিক্ষক ও কর্মচারীদের বেতন ও ভাতার ব্যাপারে যতোবার অধ্যক্ষের সাথে আমরা দেখা করতে চেয়েছি তিনি দেখা করেননি বারবার আমাদের রিফিউজ করেছেন।সভায় কলেজের জেষ্ঠ্য শিক্ষক কাজী কামারুজ্জামান বলেন, অধ্যক্ষ সাহেবের কার্যকলাপের জন্য আমরা তাকে উদ্ভট, অদক্ষ ও দুর্নীতিবাজ বলে থাকি। তিনি কালকিনি উপজেলায় তার কিছু অনুসারী তৈরি করেছেন। যাদের দিয়ে প্রায় সময় হুমকি ধামকি দিয়ে শিক্ষকদের দমানোর প্রচেষ্টা করে যাচ্ছেন। অধ্যক্ষের এই কর্মকান্ডের জন্য দীর্ঘদিনের এই শিক্ষাপ্রতিষ্ঠান ধবংসের দ্বার প্রান্তে চলে আসছে। আমরা তার পদত্যাগ চাই, নয়তো সঠিক সমাধান চাই।এই সম্পর্কে জানতে চাইলে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুর সিরাজী বলেন, করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ও যথাসময়ে টিউশন ফি আদায় না হওয়ায় নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের বকেয়া বেতন- ভাতা দেওয়া যাচ্ছে না। তারা বিপদে পড়েছেন কিন্তু এ বিষয়ে এই মুহুত্তে আমার কিছু করার ও নেই। আার শিক্ষকরা বেতন- ভাতা না পেয়ে আমার উপর ক্ষিপ্ত হয়েই নানা অভিযোগ ও অশ্লীল ভাষায় কথা বলছে।কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আলমগীর হোসেন মুঠোফোনে এই ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকা থেকে আসতেছি, আমার এ বিষয়ে কোন তথ্য জানা নেই বলে তিনি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ