• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মুফতি আবুল ফাতাহ কাসেমীর ‘ইসলামী অর্থনীতির মৌলিক ধারণা’ গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৪০ পঠিত
আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫

এম নজরুল ইসলাম।।

বিশিষ্ট লেখক,সফল অনুবাদক ও মুহাদ্দিস মুফতি আবুল ফাতাহ কাসেমীর অনূদিত নতুন বই “ইসলামী অর্থনীতির মৌলিক ধারণা” র মোড়ক উন্মোচন হয়েছে। বরাবরের মতো লেখকের এ বইটি প্রকাশ করেছে বাংলাবাজারের অনন্যধর্মী প্রতিষ্ঠান মাকতাবাতুল খিদমাহ।

শনিবার (২৪ মে) বিকাল ৪ টায় রাজধানীর রামপুরায় অবস্থিত জামিয়া কাসেম নানুতবী’র মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মোড়ক উম্মোচনের এ মহতি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেণ্য লেখক ও সিরাত গবেষক, শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। দারুল উলুম বনশ্রী’র শাইখুল হাদীস মাওলানা আবদুর রহীম কাসেমী। ফাতিমাতুয যাহরা মহিলা মাদরাসা রামপুরা‘র মুহতামিম মাওলানা মাহমুদ জাকির। প্রখ্যাত ইসলামী অর্থনীতিবিদ মুফতী আবদুল্লাহ মাসুম। বরেণ্য লেখক ও আলেম সাংবাদিক মাওলানা জহির উদ্দীন বাবর। আওয়ার ইসলাম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব। সময় টিভি’র সাব এডিটর মাওলানা আবদুল্লাহ তামিম ।

লেখক গবেষক মাওলানা আমিমুল ইহসান। শীলন বাংলাদেশ’র প্রেসিডেন্ট মাওলানা মাসউদুল কাদির। বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’র সভাপতি মাওলানা কবি মনিরুল ইসলাম। মাকতাবাতুল খিদমাহ’র প্রকাশক মাওলানা আবদুল মান্নান প্রমুখ।

অনুবাদক মুফতি আবুল ফাতাহ কাসেমী বলেন, বক্ষমান একটি গ্রন্থ ‘ইসলামী নেযামে মায়িশাত কে চান্দ উসূল’ কিতাবের অনুবাদ। বাংলা নাম ইসলামী অর্থনীতির মৌলিক ধারণা। এটি প্রথম ১৯৭০ সালে প্রকাশিত হয়। ১৩৮৯ হিজরিতে উপমহাদেশের প্রখ্যাত ফকিহ মুফতি শফি রহ. কর্তৃক এ কিতাবের কয়েকটি অংশ পূর্ণ নিরক্ষণের পর মাসিক আল বালাগ পত্রিকার সফর ও রবিউল আউয়াল ১৩৮৯ হিজরি সংখ্যায় দুই কিস্তিতে ছাপা হয়। এর লেখক সত্তরের দশকের প্রখ্যাত আলেম গবেষক লেখক। মাওলানা নুর মুহাম্মদ আজমী রহ.।

গ্রন্থটির উপকারিতা ও গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশের আঞ্চলিক কওমি মাদরাসা শিক্ষা বোর্ড আনজুমানে ইত্তিহাদুল মাদারিসিল কাওমিয়্যাহ এর কর্তৃপক্ষ তাদের অধিনে পরিচালিত মাদরাসাগুলোতে হিদায়া জামাতের পাঠ্য তালিকায় অন্তর্ভূক্ত করেছেন। এ ছাড়াও বিভিন্ন মাদরাসায় অঘোষিতভাবে এ গ্রন্থটি পাঠ্য তালিকায় রয়েছে।

অনুবাদক কাসেমী আরো বলেন, কয়েকদিন পূর্বে আমার প্রিয় ব্যক্তিত্ব ইসলামী অর্থনীতিবিদ জামিয়া শরইয়্যাহ মালিবাগের সহকারী মুফতি মুহতারাম মাওলানা আব্দুল্লাহ মাসুম হাফি. এর সঙ্গে কথা প্রসঙ্গে এ বিষয়ে আলাপ করলে তিনি বিভিন্ন পরামর্শ দিয়ে টিকা টিপ্পনিসহ এটি প্রকাশ করতে বলেন। ইসলামী অর্থনীতির মূল থিম ও দর্শনকে প্রাঞ্জল ও সাবলীল ভাষায় উপস্থাপনের চেষ্টা করা হয়েছে এ বইটিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ