• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সিঙ্গাপুর যাবে বিমান ১ অক্টোবর থেকে।

রিপোর্টার: / ৪৩৪ পঠিত
আপডেট: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেক্সঃ আগামী ১ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে আবারও ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।বিমান জানায়, ১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার সিঙ্গাপুরে শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান। যাত্রীরা বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইটট্রাভেল এজেন্ট কিংবা বিমানের সেলস কাউন্টার থেকে টিকেট কিনতে পারবেন।এর আগে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয় বলে জানা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ