• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী নারীর মৃত্যু, আহত-২/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৭২ পঠিত
আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫
oplus_0

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

অটো রিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ারা বেগম নামের এক প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ফাজিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রবাসী নারীর মেয়ে ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। নিহত আনোয়ারা বেগম বরগুনার আমতলী উপজেলার তক্তাবুনিয়া গ্রামের মো. শিপন গাজীর স্ত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত আনোয়ারা বেগম ওই দিন পরিবারের সদস্যদের নিয়ে চারটি মোটরসাইকেলে যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দেন। ঘটনা স্থানে দ্রুতগতিতে আসা অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলটি উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ ঘটনায় কিছুদিন আগে সৌদিআরব থেকে দেশে আশা
আনোয়ারা বেগম নিহত হয়। অপর আহত চালক জাফরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ