• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

প্রধান উপদেষ্টার লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয়,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৩০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (ক্রাইম বাংলা ) : পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এর সাথে সাক্ষাৎ এবং চুরি যাওয়া সম্পদ উদ্ধারে বাস্তব অগ্রগতির কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে ‘অত্যন্ত সফল’ বলে বর্ণনা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিবেচনায়, সফরটি অত্যন্ত সফল হয়েছে।’

তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার প্রাথমিকভাবে নির্ধারিত সফরসূচির চেয়ে বেশি ব্যস্ততা ছিল এবং সরকারী সফরের সময় তাকে পূর্ণ প্রটোকল দেওয়া হয়েছিল।

সিদ্দিক এই সফরে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে চুরি যাওয়া সম্পদ উদ্ধারে উল্লেখযোগ্য পদক্ষেপ, রাজা তৃতীয় চার্লস এর সাথে একান্ত সাক্ষাৎ এবং অধ্যাপক ইউনূসকে মর্যাদাপূর্ণ রাজা তৃতীয় চার্লস হারমনি পুরষ্কার প্রদান।

অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস হারমনি পুরষ্কার গ্রহণ করেন।

পুরষ্কার বিতরণের আগে, রাজা চার্লস বাকিংহাম প্যালেসে অধ্যাপক ইউনূসকে একান্ত সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই নেতা আধাঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন, যেখানে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ