• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

দুই দিন বিরতির পর ফের ঐকমত্য কমিশনের সংলাপ শুরু,,,, দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২২ পঠিত
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫

দুই দিনের বিরতির পর আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে আবারও জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হচ্ছে।

আজকের কমিশনের বৈঠকে বেশ কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্য সূচি হিসেবে থাকছে।

কমিশন সূত্রে জানা যায়, আজকের আলোচ্য বিষয়ের মধ্যে প্রাধান্য পাবে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতিসমূহ, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাঠামো, দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টর ও নির্বাচন প্রক্রিয়া এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি।

এর আগে, গত রোববার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা করে। সেদিন একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন বলে আলোচনা করা হয়। এতে বিএনপিসহ ২৭টি দল অংশ গ্রহণ করে। তবে শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কমিশন।

উল্লেখ্য, সংলাপের প্রথম দফা অনুষ্ঠিত হয় গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত। সে সময় ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশন বৈঠক করে।

সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের সুপারিশ পর্যালোচনা ও চূড়ান্ত করার উদ্দেশ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ