• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত কলাপাড়ার মার্কেটে সাপ ঢুকে চাঞ্চল্য, দ্রুত উদ্ধার এনিমেল লাভারসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি রাতের আঁধারে সুইসগেট খুলে খালে লবণ পানি, কলাপাড়ায় ৪ শতাধিক কৃষক পরিবারে সর্বনাশ — শতাধিক হাঁসের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে কলাপাড়ায় ব্যবসায়ীর মৃত্যু, যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ,, তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,,

কলাপাড়ায় সরকারী গাছ কাটা নিয়ে সংঘর্ষে আহত-২/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৪৮ পঠিত
আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫
0-0x0-0-0#

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় সরকারী গাছ কাটায় বাঁধা দেয়ায় সংঘর্ষে উভয়পক্ষের দুইজন আহত হয়েছে। আহতরা হলেন মো. ফরিদুল হাওলাদার ও শাহাবুদ্দিন। শনিবার দুপুরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের দক্ষিন চরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত উভয়ের বাড়ি ওই গ্রামে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন।
আহত ফরিদুল হাওলাদার বলেন, তার বাড়ির সামনে সরকারি জায়গা ও গাছ রয়েছে। দীর্ঘ বছর ধরে সে এগুলো দেখাশুনা ও মাছের ঘের করে ভোগদখল করছেন। কয়েক বছর আগে আহত শাহাবুদ্দিন সেখানে জমি ক্রয় করেন। এরপর থেকে ওই জমি ও গাছপালা ভোগদখলের চেষ্টা করে আসছেন। ঘটনার দিন শাহাবুদ্দিন সরকারী গাছ ও ডালপালা কেটে ওই ঘেরে দেয়ার চেষ্টা করলে আহত ফরিদুল বাঁধা দেয়। এতে তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এক পর্যায়ে শাহাবুদ্দিন, মুকুল, উদ্রিস মাঝী, জলিল, শহিদুল হাওলাদারসহ ১০/১২ জন তার উপর হামলা চালায়। এতে তিনি গুরুত্বর আহত হয়েছেন বলে সাংবাদিকদের জানান।
অভিযুক্ত শাহাবুদ্দিন বলেন, তার নিজ ঘেরে মাছ ধরতে গেলে ফরিদুল হাওলাদার তাকে বাঁধা দেন এবং মারধর করেন। তার মাথায় আঘাত লাগে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তিনি জানান।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। তবে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ