• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত কলাপাড়ার মার্কেটে সাপ ঢুকে চাঞ্চল্য, দ্রুত উদ্ধার এনিমেল লাভারসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি রাতের আঁধারে সুইসগেট খুলে খালে লবণ পানি, কলাপাড়ায় ৪ শতাধিক কৃষক পরিবারে সর্বনাশ — শতাধিক হাঁসের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে কলাপাড়ায় ব্যবসায়ীর মৃত্যু, যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ,, তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,,

বাউফলে পুকুর পাড় ও বনজ গাছ কেটে ধ্বংস সহ পুলিশের সামনে মারধরের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২৭ পঠিত
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে হান্নান ও পান্না গংদের বসতবাড়ির আঙিনার পুকুর পাড়ের বিপুল পরিমাণ বনজ গাছ ও পুকুর পাড় কেটে ধ্বংস সহ পুলিশ প্রশাসনের সামনে ভুক্তভোগী পরিবারদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (০৫ই জুলাই) সকাল ৯টার পরে উপজেলার কালাইয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কর্পূরকাঠি গ্রামের হান্নান বয়াতির বাড়িতে।

সরেজমিনে ভূক্তভোগী পরিবার জানান, আমাদের এই বাড়ির জমিটা আজ থেকে ২০/২৫ বছর পূর্বে কবলা করে ভোগদখল সহ আজ থেকে ৬/৭ বছর পূর্বে ভিটি করে তাতে বাড়ি করে বসবাস করে আসছি। কিন্তু নেছার হাওলাদার গং কয়েকবছর আমাদের সাথে এই জমি নিয়ে ঝগড়া বিবাদ করলে স্থানীয় চেয়ারম্যান মনির মোল্লা মীমাংসা করে দেন। কিন্তু আজকে সকালে হঠাৎ করে নেছার হাওলাদারের নেতৃত্বে প্রায় ২৫/৩০ জনের মতো ভাড়াটিয়া লোকদের দিয়ে রাম দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে আমার আঙ্গিনার পুকুর পাড়ের সব বনজ চারা গাছ কেটে ধ্বংস করে এবং পাড়টা কেটে ধ্বংস করে।

ভুক্তভোগী পরিবার আরও জানান, উপায়ান্তর না পেয়ে পুলিশ কে খবর দেই। পুলিশ আসলে তাদের সামনে আমাদের পুরুষ মহিলাদেরকে এলোপাতাড়ি ভাবে মারধর করে। আমরা ওই সন্ত্রাসীদের বিচার দাবি করছি।

এব্যাপারে জানতে চাইলে নেছার হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, যে জায়গা নিয়ে অভিযোগ উঠেছে তা আমাদের ওয়ারিশি সম্পত্তি। বিগত দিনে আওয়ামীলীগের নেতাদেরকে টাকার বিনিময়ে আমার সম্পত্তি তাদেরকে দখল করে দেয়। এ বিষয়ে স্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে সালিশি বসানোর কথা থাকলেও তারা সালিসি প্রত্যাহার করেন। যাহার রোয়েদাদ আমাদের কাছে রয়েছে।

পুলিশের সামনে মারধরের বিষয়ে জানতে চাইলে নেছার হাওলাদার বলেন, তারা উত্তেজিত, ওরকম মারধর কিছুই না তবে কেউ ধাক্কা দিতে পারে।

নেছার হাওলাদারের নেতৃত্বে ইউনিয়ন শ্রমিকদল নেতা বশার সংঘবদ্ধ হয়ে আসার বিষয়ে জানতে চাইলে বলেন, আমরা দুই পক্ষ কে কাগজ নিয়ে বসার কথা বললে হান্নান গং বসতে রাজি না।

ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল হাই ঘটনার বিষয়ে বলেন, ঘটনা যা-ই হোক তারা উভয়পক্ষ বসলে মানলে মীমাংসা করে দেওয়া যাবে।

এবিষয়ে ঘটনাস্থলে আসা বাউফল থানার এসআই মশিউর রহমান বলেন, ভুক্তভোগীরা আমাদের জানান যে তাদের গাছপালা ও পুকুরের পাড় কেটে ধ্বংস করছে নেছারের নেতৃত্বে লোকজন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ পূর্বক শালিসি মানানোর ব্যবস্থা করলে কেউ রাজি না। এমন সময় হাতাহাতির ঘটনা ঘটে। তবে ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছি, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ