• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদকের বিচারের দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩৪ পঠিত
আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫

সুমন হোসেন শাওনঃ

মুন্সীগঞ্জ জেলায় কর্মরত ৭ সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও একাধিক নারী নির্যাতনকারী স্বৈরাচার সরকারের দোষর ঘাতক দালাল নির্মুল কমিটির মুন্সীগঞ্জে সাধারণ সম্পাদক, নারী ও সাংবাদিক নিপীড়নকারী এবং ভূমিদস্যু আক্ষায়ীত করে
মীর নাসির উদ্দিন উজ্জ্বল ও বাছির উদ্দিন জুয়েলের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে । রবিবার সকল ১০ টা থেকে সাড়ে
১১ টা পর্যন্ত জেলা প্রশাসক ও জজ কোট প্রাঙ্গণে সর্বস্থরের মানুষের আয়োজনে এই কর্মসূচি পালন করে। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এসময় মানববন্ধনে আব্দুল জলিল ও জাহাঙ্গীর হোসেন, মারধর ও ছিনতাইয়ের শিকার স্নেহা ইয়াসমিন অভিযোগ করে বলেন,বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে পেশিশক্তি ও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষের জমি জমা দখল একাধিক নারী নির্যাতনণ সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই উজ্জ্বল। সে তার সাংবাদিকতার প্রভাব খাটিয়ে একের পর এক অপকর্মে লিপ্ত থাকলেও সে সময় আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের কারনে আমরা কথা বলতে পারি নাই৷ ৫ আগষ্টের পরেও বিএনপির কিছু তথাকথিত নেতা ও সাংবাদিকদের প্রভাব খাটিয় আমাদের হমকি দিয়ে আসছে। কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পর্যন্ত পয়নি। তারা আরো বলেন, মানিকপুরে তাদের জমি জোরপূর্বক দখলে নিয়েছে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। তাদের ক্ষমতার এতই বেশি ছিলো যে উজ্জ্বলের জাল সাটিফিকেট তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করায় জেলার ৭ সাংবাদিককের বিরুদ্ধে মিথ্যা মামলা করে ৪ জনকে জেল খাটান এবং ৬ মাস ওই ৭ সাংবাদিককে পালিয়ে বেড়াতে হয়েছে। এসময তারা অনতিবিলম্বে উজ্জল-জুয়েলকে আইনশৃঙ্খলা কমিটি থেকে অপসারণ প্রেসক্লাবের সদস্য পদ ও উজ্জ্বল-জুয়েলের ঠিকাদারি লাইন্সেস বাতিল কারে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়াও তাদের সহ সহযোগী নাসির গংদের আইনের আওতায় আনার দাবি জানান।
এসময় মানববন্ধনে জমির মালিক জাহাঙ্গীর হোসেন, আব্দুল জলিল, মারধরের শিকার স্নেহা ইয়াসমিন সহ আরো অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ