• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

লালমোহনে বিএনপির সম্মেলন উপলক্ষ্যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শুভেচ্ছা র‍্যালী/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি।।

ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র লালমোহন উপজেলা ও পৌর শাখার ত্রি- বার্ষিক সম্মেলনের সফলতা কামনায় ও সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর শুভাগমন উপলক্ষ্যে শুভেচ্ছা ‌র‍্যালী করেছেন লালমোহন উপজেলা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে এ র‍্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা রোডস্থ সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদের বাসভবনের সামনে থেকে র‍্যালীটি বের হয়ে লালমোহন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের প্রভাষক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রেজাউর রহমান শাহিন, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও জামিয়াতুল মোদার্রেছীন এর উপজেলা সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক আদিল উদ্দিন, সাধারণ সম্পাদক সহ:অধ্যাপক জাহিদুল ইসলাম নোমান পাটওয়ারী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোসলে উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নাজিমুদ্দিন মনু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন,

উপজেলা জামিয়াতুল মোদার্রেছীন’র সিনিয়র সহ-সভাপতি মাও: হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, তরুণ প্রভাষক ফোরামের সভাপতি, হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক এম রিয়াজ উদ্দিন হাওলাদারসহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজ এবং মাদরাসার প্রধান, সহকারী প্রধান, শিক্ষক ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ