• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

সাপ্তাহিক ছুটিসহ সরকারি অন্যান্য ছুটির ব্যাপারে মোহাম্মদ নাসিম

রিপোর্টার: / ৪১২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

ক্রাইম বাংলা ডেস্ক   সাপ্তাহিক ছুটিসহ সরকারি অন্যান্য ছুটির ব্যাপারে ভাবনার সময় এসেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে অনেক কিছুই ভাবতে হচ্ছে। এর মধ্যে সরকারি ছুটির বিষয়টিও সামনে আসবে হয়তো।

করোনা পরিস্থিতি এবং পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে জাগো নিউজের কাছে মতামত ব্যক্ত করেন মহাজোট সরকারের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। দিন যত যাচ্ছে সংকট তীব্র হচ্ছে। বেসামাল ইউরোপ-আমেরিকার মতো উন্নত বিশ্বও। বৈশ্বিক এ চ্যালেঞ্জ মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোকেও। এ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় প্রসঙ্গে বিশিষ্টজনের মতামত নেয়া হচ্ছে জাগো নিউজের পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় সরকারের সাবেক মন্ত্রী নাসিমের মতামত নেয়া হয়, যেখানে সরকারি ছুটির বিষয়টিও গুরুত্ব পায়।

তিনি বলেন, পরিবর্তিত বিশ্বে অনেক কিছুই আমরা দেখতে পাবো, যা হয়তো ধারণার বাইরে। বিশেষ করে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় অনেক নতুন সিদ্ধান্ত আসবে সামনের দিনে। সময়ের এ চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকেও ভাবতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন নিয়েও নতুন করে ভাবতে হবে।

নাসিম বলেন, অপ্রত্যাশিত হলেও বিশাল ছুটির ফাঁদে বাংলাদেশ। সব স্থবির। মানুষের জীবন বাঁচাতেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্ত দীর্ঘ এ ছুটির কারণে অর্থনীতি যে হুমকির মুখে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ