• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

“লালমোহন থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত”/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৮৭ পঠিত
আপডেট: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

আবুল বাশার, ভোলা প্রতিনিধি :

ভোলা জেলার লালমোহন থানার পুলিশের “ওপেন হাউজ ডে” সভা অনুষ্ঠিত

০৭ আগস্ট ২০২৫ খ্রিঃ বিকাল ০৪:০০ ঘটিকায় সর্বসাধারণের মতামত, সমস্যা ও জনগণের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছে দিতে ভোলা জেলার লালমোহন থানার আয়োজনে পুলিশের “ওপেন হাউজ ডে” সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়।

‘ওপেন হাউজ ডে’ তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার মহোদয় ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও পুলিশ সুপার মহোদয় মাদক ও চাঁদাবাজি নির্মূলে বিভিন্ন কৌশল সম্পর্কে উপস্থিত জনসাধারণের সাথে আলোচনা করেন। পুলিশ সুপার মহোদয় বলেন, “এই দেশটা আমাদের, এই দেশকে আমাদেরকেই গড়ে তুলতে হবে। আমাদের সবাইকে সঙ্ঘবদ্ধ হতে হবে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব অরিত সরকার,
সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল), জনাব মোঃ সিরাজুল ইসলাম, অফিসার ইনচার্জ, লালমোহন থানাসহ থানার অন্যান্য অফিসার-ফোর্স, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ