• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

কুয়াকাটায় জালে আটকা পড়া পদ্মগোখরা সাপ বনে অবমুক্ত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কুয়াকাটায় ৪ ফুট দৈর্ঘের একটি বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে পৌরসভার হোসেনপাড়া এলাকার আবু হাসান মিলনের বাড়ি থেকে সাপটি উদ্ধার করেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীথর বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা। এসময় উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য, পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সাপটি কুয়াকাটার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
আবু হাসান মিলন বলেন, রাতে তার বাড়ির আঙ্গিনায় জালে সাপটি আটকা পরে। পরে তিনি সাপটিকে না মেরে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের খবর দেন। তাৎক্ষনিক তারা ওই বাড়িতে গিয়ে সাপটিকে উদ্ধার করেন।
এনিমেল লাভারস অফ পটুয়াখালী টিমের রেসকিউ এন্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা বলেন, এই সাপটির বৈজ্ঞানিক নাম নাজা কৌথিয়া। এটি গোখরা প্রজাতির একটি সাপ। যা দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ায় দেখা যায়। সাপটি জালে আটকা পরার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে উদ্ধার করে বনে অবমুক্ত করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ