• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

কলাপাড়ায় যুবদল নেতার সাহসী ভূমিকায় আলোচিত সেই ছিনতাইকারীকে ধরে পুলিশে হস্তান্তর/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৮৯ পঠিত
আপডেট: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
Oplus_131072

মো.নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় দিনের আলোয় আলোচিত ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত রুবেল নামে এক ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে যুবদল নেতা মামুন শিকদার। রবিবার সকালে যুবদল নেতার সাহসী উদ্দোগে ও স্থানীয় সাইফুল আজিমথর সহযোগিতায় পার্শ্ববর্তী উপজেলা আমতলীর ছোনাউটা চারেরখাল এলাকার সাহাদাতের বাসা থেকে তাকে ধরে আনা হয়। রুবেল আমতলী উপজেলার দফাদার ব্রিজ এলাকার বাসিন্দা হারুনের ছেলে।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) কলাপাড়ায় এক দুস্থ নারী ব্যাংক থেকে ৩০ হাজার টাকা লোন নিয়ে বাড়ি ফেরার পথে দিনের বেলায় ছিনতাইয়ের শিকার হন। পরে, ওই নারী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. মামুন শিকদারের ফেরিঘাট ব্যবসায়িক অফিসে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে নিজের অসহায় অবস্থার কথা বলেন। অবশেষে সিসি ফুটেজ দেখে নানা প্রচেষ্টা ও অনুসন্ধানের পর ছিনতাইকারীকে পাকরাও করে কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, ভুক্তভোগীর জন্য মাত্র ৩০ হাজার টাকা হলেও এর গুরুত্ব ছিল ত্রিশ লক্ষ টাকার সমান। মামুন শিকদারের নিরলস প্রচেষ্টায় ছিনতাইকারী গ্রেপ্তার হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয় কলাপাড়া থানার এসআই মো. জাকির হোসেন বলেন, “ছিনতাইয়ের অভিযোগ পেয়ে আমরা ব্যাংকে গিয়ে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। এরপর থেকেই ছিনতাইকারীকে শনাক্ত করতে শুরু করি। তবে আজ সকালে স্থানীয়রা তাকে ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ