• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমেরিকা প্রবাসী নারীকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৭৩ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় চাঞ্চল্যকর আমেরিকান প্রবাসী নারীকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় জড়িত কাওসার, আশীষ ও রিপন নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা সারে এগারোটায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর।
তিনি বলেন, ঘটনার দিন গত ১৪ জুলাই ভূক্তভোগী তরিকুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের পরপরই অভিযানে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গত বুধবার ও বৃহস্পতিবার দুইদিনে ঝিনাইদহ জেলার শ্যামপুড় বর্ডার এলাকা হতে কাওসারকে, ঢাকার ট্যাকনিক্যাল মোড় একটি বস্তি হতে রিপনকে এবং তাদের তথ্যের ভিত্তিতে কলাপাড়া পৌরসভা এলাকা থেকে আশিষ গাইনকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই গভীর রাতে কালাপাড়ার পশ্চিম বাদুরতলী গ্রামের তরিকুল ইসলামের একতলা বিশিষ্ট বিল্ডিংয়ে ডাকাতি ও ওই প্রবাসী নারীকে গণ ধর্ষণের ঘটনা ঘটে। এসময় পঞ্চাশ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার ও স্যামসাং গ্যালাক্সি সিরিজের একটি মোবাইল ফোন লুণ্ঠন করে ডাকাতদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ