• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী

কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১১২ পঠিত
আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করা হয়েছে।

আজ রোববার কুয়ালালামপুরের জি টাওয়ারে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবারই প্রথম প্রবাসীগণ জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এ লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলস কাজ করছে। এসময় তিনি প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া বর্ণনা করেন।

তিনি আরও বলেন, প্রবাসী ভোটারদের জন্য ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ চালুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনে ভোটার হিসেবে আবেদন এবং নিবন্ধনের সুযোগ রাখা হচ্ছে।

প্রবাসীদেরকে মোবাইল আবেদনের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধন করতে হবে। এরপর প্রবাসীদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে। প্রবাসীগণ ভোট প্রদান করে নির্বাচন কমিশন প্রদত্ত নির্ধারিত খামে ব্যালট পেপার পোস্ট করবেন যা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে।

ভোটারগণ তার ব্যালট কোথায় যাচ্ছে তা অনলাইনে ট্র্যাকও করতে পারবেন।

ভোটিং প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে সহায়তা করার জন্য ইসির নির্দেশনা অনুযায়ী হাইকমিশন সকল প্রকার প্রচার-প্রচারণা চালাবে বলেও তিনি জানান। এসময় তিনি উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ