• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

এবারের পূজা খুবই নির্বিঘ্ন ও উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১১৭ পঠিত
আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার দুপুরে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছেন, “আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হামলার হুমকি নেই। এবার দুর্গাপূজা গতবছরের চেয়েও ভালোভাবে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন হবে।”

পরিদর্শনকালে মন্দির কমিটির নেতাদের জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আপনাদের আমি আশ্বস্ত করছি, গতবছরের চেয়েও এবারের পূজা আরও ভালোভাবে হবে এবং উৎসবমুখর ও পূজার পবিত্রতা বজায় থাকবে। যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, আপনারা ধর্মীয় সব রীতি মেনে এখানে যার যা কাজ সেগুলো করবেন। আমি আশা করি, এবারের পূজা খুবই নির্বিঘ্ন ও উৎসবমুখর হবে।”

তিনি আরও যোগ করে বলেন, “গত ১৫ বছর সরকার পূজা মন্দিরে দুই কোটি টাকা অনুদান দিতো। গত বছর ছিল চার কোটি। এবার পাঁচ কোটি টাকা অনুদান দেবে সরকার। এরপরও যদি কোনোরকম প্রয়োজন হয় আমরা অবশ্যই দেখবো।”

দুর্গাপূজা যেন নির্বিঘ্নে উদযাপিত হয়, যেখানে যা ঘটবে তা যেন সঙ্গে সঙ্গে জানা যায়, সেজন্য অ্যাপস খোলা হয়েছে বলেও জানান তিনি।

‘পরিচালনা পর্ষদ দিয়ে অবজারভেশন শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও চলে আসবে। আমার অনুরোধ আপনারা মন্দিরের পবিত্রতা রক্ষা করবেন এবং সবাই যেন ভালোভাবে পূজা উপভোগ করতে পারে সেদিকে খেয়াল রাখবেন’-যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজামণ্ডপে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আমরা পূজা কমিটিকে অনুরোধ করেছি। আমাদের আনসার থাকবে, অন্য আইনশৃঙ্খলা বাহিনীর লোক থাকবে, পুলিশ থাকবে, পূজা কমিটির নিজস্ব লোকও থাকবে। ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ