• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পুনর্নিরীক্ষণ: জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী, ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫ জন কাগজে-কলমে মুনাফা দেখালেও বেবিচকের কাছে বিমানের বকেয়া প্রায় ছয় হাজার কোটি টাকা র‌্যাব বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল পাস সংসদে আইনশৃঙ্খলা উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের নির্বাচনে বড় চাপে নেতানিয়াহু: ৭ অক্টোবরের হামলার সতর্কতা নিয়ে নতুন বিতর্ক প্রেক্ষাপট: গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দোহায় ইসরায়েলি হামলার এক বছর: উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সমীকরণে বড় পরিবর্তন ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনা: উদ্ধার হলো ফ্লাইট রেকর্ডার স্থানীয় সরকার নির্বাচনে সব বৈধ প্রার্থীর অংশগ্রহণের সুযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

হাবিবুর রহমান, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোন কিছুর উন্নতি হবেনা। আর নারীদের অংশগ্রহণ ছাড়া এই সমাজ,এই রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র সহ সভাপতি মিসেস তানিয়া রব।

বুধবার (১ আক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগরে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কমলনগর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক নারী জোট হাজিরহাট উপকূল কলেজে এই আয়োজন করে। সমাবেশে কয়েক হাজার নারী অংশগ্রহণ করেন।

তানিয়া রব লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে নির্বাচিত সাবেক মন্ত্রী, স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের সহধর্মিণী। তিনি এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী।

তানিয়া রব বলেন, নারীদের সম্মান, অধিকার ও প্রয়োজনীয়তা আমাদের সমাজ খুবই বিচ্ছিন্নভাবে দেখে। সমাজ এখনো নারীদেরকে প্রয়োজনীয়ভাবে দেখতে শেখেনি। অথচ, একজন নারী যদি সন্তানের যত্ন না নিতো, তার স্বামী-সংসারের দেখভাল না করতো, তাহলে পুরুষেরা কোথায় যেতো? নারীদের কথা বলার অধিকারকে নারীবাদ বলে তাচ্ছিল্য করা হয়। এটা নারীবাদ নয়, এটা আমাদের প্রয়োজন। আমরা চাই নারীরা যোগ্যতা অনুযায়ী সমাজের সকল স্তরে, সকল পদে জায়গা পাক । সেটার জন্যই আমরা কাজ করছি।

তিনি বলেন, আমাদের নারীরা হতে পারে গ্রামের, কিন্তু তারা কেন কম সম্মান পাবে? এটা আমাদের সমাজের একটি বড় ব্যাধি। তারা যদি যোগ্য হয়, ঠিক জায়গায় থাকে,তবে পিছিয়ে থাকবে কেন? এই বৈষম্য থেকে মুক্তির জন্যই আমরা কাজ করছি। আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আপনারাও যেন এই জায়গায় এসে কথা বলতে পারেন,আমি সেটাই চাই। আমি নারীদের ক্ষমতায়নের জন্য লড়াই করছি।

তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন, যদি আপনারা একজন নারী প্রতিনিধি হিসেবে আমার পাশে থাকেন, তাহলে আমরা আরও এগোতে পারবো। মনে রাখবেন, নারী-পুরুষের মধ্যে কোনো কম-বেশি নেই, সমতার ভিত্তিতে আমরা সবাই সমান।

নির্বাচনের প্রয়োজনীতা উল্লেখ করে তানিয়া রব বলেন,এই সময় শুধু রামগতি-কমলনগরে নয় সারা বাংলাদেশে একটি সংকটময় সময় যাচ্ছে। সেই সংকট থেকে দেশটাকে বাঁচাতে নির্বাচনের দরকার।

এসময় তিনি আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে সকল নারীদের সমর্থন কামনা করেন। এবং কমলনগর -রামগতির পুরুষের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য সকলের দোয়া কামনা করেন।

উপজেলা নারী জোটের নেত্রী ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে ও জেরিন আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল,জেএসডি কমলনগর উপজেলার সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব,ঢাকা জেলা নারী জোটের সভাপতি ফারজানা দিবা,যুব পরিষদ নেতা বেলাল ও আক্তার প্রমুখ।

সমাবেশে ইয়াসমিন আক্তারকে সভাপতি,জেরিন আক্তারকে সাধারণ সম্পাদক ও রৌশনারা আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা নারী জোটের কমিটি ঘোষণা করা হয়।

সভা শেষে কমলনগরের সনাতন ধর্মাবলম্বীদের ৩ টি পূজা মণ্ডপ পরিদর্শন করে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন তানিয়া রব। এসময় মন্ডপ কর্তৃপক্ষের কাছে নগদ অর্থ ও অন্যান্য উপহার তুলে দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ