• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামিনে মুক্ত গোলাম মহিউদ্দিন সরকারের সাথে সমঝোতা ব্যর্থ, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: মনসুরের ভাইরাল হওয়ার নেপথ্য কাহিনি নতুন ঋণের জন্য বাংলাদেশের সামনে আইএমএফের চার কঠিন শর্ত সবার জন্য টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করাই মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী পল্টন-প্রেস ক্লাবে অটোরিকশা চালকদের অবরোধ, রাজধানীতে তীব্র যানজট সিরিয়ায় ইসরায়েলি সামরিক তৎপরতা ও অবকাঠামো নির্মাণের তীব্র নিন্দা বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতি আলোচনার আহ্বান ইরানের

নবম শ্রেণীর ছাত্রীকে জোর পূর্বক ধর্ষন প্রভাবশালীদের ধামাচাপা দেওয়ার চেষ্টা বরিশালে।

রিপোর্টার: / ৪৪৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক ॥বরিশাল সদর উপজেলায় ৯নং টুঙ্গীবাড়ীয়া ইউনিয়ন এর সোমরাজী মোল্লার হাওলায় ৫নং ওয়ার্ড এ শহিদুল ইসলাম খানের কন্যা ছদ্মনাম (রানী) ৫ মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি নিয়ে বিভিন্ন রকম চাঞ্চল্যকর তথ্য এসেছে সংবাদমাধ্যম কর্মীদের হাতে ধর্ষক বাবুল খানের বিরুদ্ধে,এলাকা সূত্রে জানা যায় যে বিগত এক বছর ধরে ছদ্মনাম (রানীকে)বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছেন বাবুল যার ফলশ্রুতিতে ওই মেয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবারকে হত্যার হুমকি এবং ভয়-ভীতি ও মামলা দিয়ে গ্রামছাড়ার হুমকি দিয়ে ধর্ষক বাবুল। অভিযোগ সূত্রে আরো জানা যায় যে বিগত কয়েক বছর আগে ধর্ষক বাবুলের প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হয়েছে ওই গ্রামের ফোরকান মুন্সির স্ত্রী পারুল বেগম। বিষয়টি নিয়ে বড় আকার ধারণ করলে কৌশলে পাড়ি জমায় বিদেশে, পরবর্তীতে বিদেশ থেকে এসে আবার সেই প্রতারণার ফাঁদ পাতলো ,তার প্রতারণার ফাঁদে পড়লেন নবম শ্রেণীর ছাত্রী ছদ্মনাম (রানী) এ বিষয়ে জানতে চাইলে সংবাদকর্মীদের মেয়ের মা জানান, আমার সরলতার সুযোগ নিয়ে ঘরে দীর্ঘদিন আসা-যাওয়া করত আমার মেয়ে বয়সে ছোট ওর ভালো মন্দ বোঝার বয়স হয়নি সেই সুযোগেই বাবুল আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই এই ধর্ষক বাবুলকে আইনের আওতায় এনে ধর্ষকের শাস্তি সর্বো”চ মৃত্যুদন্ড কামনা করছি। যেখানে ধর্ষন নিয়ে বাংলাদেশ উত্তপ্ত সেই অবস্থায় বাবুল কৌশলে তার ধর্ষণের প্রচেষ্টা চালিয়ে সফল হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধর্ষকদের বিরুদ্ধে সর্বো”চ শাস্তি মৃত্যুদন্ড বিধান রেখে সই করার পরেও এই বাবুল ধর্ষণ চেষ্টা অব্যাহত রেখেছে। এলাকা সূত্রে জানা যায় যে বাবুল ওই ওয়ার্ডের সাবেক মেম্বার রাজু আহাম্মেদ (রাজার) সাথে ভালো সম্পর্ক থাকায় এখনও দাপট খাটিয়ে বেড়া”েছ বাবুল। এ বিষয়ে জানতে চাওয়া হলে ওই ওয়ার্ডের সাবেক মেম্বার রাজু আহাম্মেদ রাজা বলেন, আমি বিষয়টি শুনেছি আজ সন্ধ্যার পরে বিষয়টি নিয়ে বসার কথা ছিল এবং বাবুল বিএনপির একজন সক্রিয় কর্মী, আমার তার সাথে কোন সম্পর্ক নেই । ধর্ষক বাবুলের বিষয়ে জানতে চাওয়া হলে, ওই ওয়ার্ডের মুরুব্বী রুস্তম প্যাদা বলেন এই বাবুল অত্যন্ত খারাপ লোক ওর প্রতারণার ফাঁদে সর্বস্বান্ত হয়েছে পারুল বেগমের নামের এক মহিলা, সেই বিষয়টি নিয়ে এলাকায় বড় আকার ধারণ করলে কৌশলে পাড়ি জমান বিদেশে, বিদেশ থেকে এসে উঠতি বয়সী একটা মেয়েকে বিবাহ করে দিনের পর দিন অত্যাচার করে চলছে, এবং তার এই প্রতারণার ফাঁদে পা দিয়েছে উঠতি বয়সী শহিদ এর মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করার কথা আমরা শুনেছি এবং ওই মেয়ে নাকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আমরা এর বিচার চাই ওকে জনসম্মুখে ফাঁসি দেওয়ার জন্য অনুরোধ করছি। মুঠোফোনে ফোন করা হলে বর্তমান মেম্বার অমর দেবনাথ বলেন বিষয়টি আমি শুনেছি ঘটনা সত্য, বাবুলের বিরুদ্ধে ওই অঞ্চলে অনেক অভিযোগ আছে টাকা-পয়সার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না তাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনগত ব্যব¯’া নেওয়ার জন্য মেয়ের পক্ষকে অনুরোধ করছি। এ বিষয়ে সংবাদকর্মী বাবুলকে বার বার ফোন দিলেও ফোন রিসিভ করেননি। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ওসি আনোয়ার তালুকদার জানান ভিকটিমকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং মামলা নেওয়া হয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ