• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সফরে সঙ্গী ৩৫ সদস্য বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন নতুন তথ্য: লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু কাতারে চাকরির নতুন বিজ্ঞপ্তি ও সতর্কতা: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু

রিও প্রগতি মানবতা অ্যাওয়ার্ডে ভূষিত ‘আমরা কলাপাড়াবাসীথ সংগঠন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৬ পঠিত
আপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী সমাজসেবা, মানবিক কার্যক্রম ও মানুষের জীবনমান উন্নয়নে অসাধারণ ভূমিকার স্বীকৃতি হিসেবে রিও অ্যাওয়ার্ড এবং প্রগতি মানবতা অ্যাওয়ার্ড লাভ করেছে। শনিবার বিকালে কলাপাড়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু। তিনি সংগঠনের বিভিন্ন মানবিক উদ্যোগ ও সামাজিক অবদানকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা কলাপাড়াবাসী শুধু একটি সংগঠন নয়, এটি কলাপাড়ার তরুণদের মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই পুরস্কার তাদের সদস্যদের আন্তরিক পরিশ্রম, ঐক্য ও সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। ভবিষ্যতেও তারা মানবকল্যাণ ও পরিবেশ রক্ষায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ