• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রত্যাহার হলেন শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারত সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাতারে মুরগি ও কৃষিপণ্যে নতুন আমদানি শুল্ক ঘোষণা নিয়োগপত্র পাননি আড়াই হাজার প্রাথমিক শিক্ষক: ক্ষুব্ধ প্রার্থীরা ইরানের ফ্লাইট বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাগদাদের আলোচনা সামুদ্রিক খাতের আধুনিকায়নে গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া নিয়ে সরকারের অস্তিত্বে নাহিদের প্রশ্ন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর নির্যাতিত মুসলিম সমাজের পাশে থাকার ঘোষণা: এরদোয়ান সূচকের উত্থানেও ডিএসইতে কমলো বাজার মূলধন

মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৪৯৪ পঠিত
আপডেট: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মোঃ জালাল হোসেন।।

নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ী বাসষ্টান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন রাজনৈতিক কার্য‍্যালয় উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯নভেম্বর) বিকেলে ভারশোঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, বিশিষ্ট ব‍্যবসায়ী মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৯ নওগাঁ-৪ (মান্দা) সংসদীয় আসনের ধানের শীষের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু।
প্রধাণ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে। স্থানীয়দের মধ‍্যে বক্তব‍্য রাখেন মাদ্রাসা শিক্ষক সংগঠনের মান্দা উপজেলা শাখার সভাপতি এরফান আলী, কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমান আনিচসহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এলাকার মানুষের সেবা, যোগাযোগ ও কার্যক্রমকে আরও গতিশীল করতে এই নতুন কার্য‍্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে উন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধাণ অতিথি তাঁর বক্তব‍্যে অনুষ্ঠানে উপস্থিতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নওগাঁ রাজশাহী মহাসড়কের পাশে দেলুয়াবাড়ী বাসষ্টান্ডে এই নতুন অফিস স্থানীয় জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ তৈরি করবে। উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে জাতীয়তাবাদী সমবায় দলের কুশুম্বা ইউনিয়নের সভাপতি ও মান্দা উপজেলা শাখার বনও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল করিম, কুশুম্বা ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম বিদ‍্যুৎ, কুশুম্বা ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, শ্রমিকদলের মান্দা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ, বিএনপি নেতা আবুল কালাম আজাদ,আয়নাল হক, ময়নুল হক মেম্বার, নান্নু মেম্বার, বিশিষ্ট ব‍্যবসায়ী সাইদুর রহমান, যুবনেতা শরীফ উদ্দীন, শফিকুল হক মেম্বার, স্বেচ্ছাসেবক দলের সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ‍্যে ব‍্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ‍্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ