• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

নওগাঁয় মান্দার বর্দ্দপুরে নবনির্মিত মসজিদ উদ্বোধন করলেন ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৬৩ পঠিত
আপডেট: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

মোঃ জালাল হোসেন।।

নওগাঁ জেলার মান্দা উপজেলাকে সামাজিক ও মানবিক উন্নয়নের পথে এগিয়ে নিতে যাঁর অবদান সর্বমহলে প্রশংসিত, তিনি ডা. ইকরামুল বারী টিপু। মানুষের কল্যাণ, ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং অবকাঠামোগত উন্নয়নে তাঁর নিরলস ভূমিকা মান্দাবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ডের বর্দ্দপুর গ্রামে নবনির্মিত মসজিদ উদ্বোধন উপলক্ষে আয়োজিত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ–৪ (মান্দা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন,
“ধর্মীয় প্রতিষ্ঠান শুধু ইবাদতের স্থান নয়, এটি নৈতিক শিক্ষা ও সামাজিক ঐক্য গঠনের অন্যতম কেন্দ্রবিন্দু। একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে সমুন্নত রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। উপস্থিত মুসল্লিদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।
এলাকাবাসীর প্রত্যাশা, ডা. ইকরামুল বারী টিপুর নেতৃত্বে মান্দা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন আরও বেগবান ও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ