• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

রমজান–ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়,,,

রিপোর্টার: / ১৯৭ পঠিত
আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

রমজান–ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | দৈনিক ক্রাইম বাংলা:
পবিত্র রমজান, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার।

বুধবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়–এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রমজান ও ঈদসহ বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা সুলতানা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মুন্না রাণী বিশ্বাস নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে পৃথক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রাথমিক শিক্ষা সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একই সময়ে মোট ২৬ দিনের ছুটি কার্যকর থাকবে। ২০২৬ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) বাদে মোট ৬৭ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে—

  • রমজান ও ঈদের দীর্ঘ ছুটি
  • মে মাসে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন
  • ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ৮ দিন
  • প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ২ দিন

অন্যদিকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও একই সময়সীমায় ছুটি কার্যকর থাকবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

দুই প্রজ্ঞাপনেই স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনার জন্য বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। তবে ভর্তি কার্যক্রম বা বিশেষ প্রয়োজনে ছুটির দিনেও বিদ্যালয় খোলা রাখা যেতে পারে।

এছাড়া ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও বাংলা নববর্ষসহ জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ