• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

শহীদ মিনারে প্রথমবার দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ,,,

রিপোর্টার: / ১৬৯ পঠিত
আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

শহীদ মিনারে প্রথমবার দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (দৈনিক ক্রাইম বাংলা) : ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সেখানেই বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনার প্রাঙ্গণেই ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রচলিত প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পর শহীদ মিনার ত্যাগ করলেও এবার সেই ধারা ভেঙে দোয়া অনুষ্ঠানে অংশ নেন তিনি।

দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে মাগফিরাত কামনা করা হয়।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর জন্যও বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং সরকারের সফলতা কামনা করা হয়।

এর আগে রাত ১২টা ৮ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

দোয়া শেষে প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভা, দল এবং পরিবারের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ