• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

গণপরিবহনে তেল সংকট কাটছে, শনিবার রাত থেকেই উঠছে রেশনিং সীমা

রিপোর্টার: / ১৩৩ পঠিত
আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

 

গণপরিবহনে তেল সংকট কাটছে, আজ রাত থেকেই উঠছে রেশনিং সীমা

দূরপাল্লার বাস ও গণপরিবহন পাবে পর্যাপ্ত জ্বালানি; ঘোষণা সেতুমন্ত্রীর

সংবাদ:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, গণপরিবহনের জন্য জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা আর থাকছে না। আজ শনিবার রাত থেকেই দূরপাল্লা ও গণপরিবহন পর্যাপ্ত তেল পাবে বলে জানান তিনি।

শনিবার রাজধানীর গুলিস্তান এলাকায় উপস্থিত হয়ে মন্ত্রী বলেন, “গণপরিবহনের চলাচল স্বাভাবিক রাখতে তেলের রেশনিং সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত থেকেই বাসসহ গণপরিবহন পর্যাপ্ত তেল পাবে।”

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার প্রভাব পড়েছিল আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। এর প্রভাব পড়ে দেশেও। ফলে জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে গত ৬ মার্চ তেল সরবরাহে সীমা নির্ধারণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।

সেই নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারত। ব্যক্তিগত গাড়ির জন্য ছিল সর্বোচ্চ ১০ লিটার সীমা। এসইউভি ও মাইক্রোবাসে দেওয়া হতো ২০ থেকে ২৫ লিটার তেল।

এ ছাড়া পিকআপ বা লোকাল বাস প্রতিদিন ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নিতে পারত। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাকের জন্য দৈনিক ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত তেল নেওয়ার অনুমতি ছিল।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনের ক্ষেত্রে এ সীমাবদ্ধতা তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ